অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি (সিকিউইউ) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)এর মধ্যে পিএইচডি প্রোগ্রাম পরিচালনার ওপর একটি সমঝোতা স্মারক অস্ট্রেলিয়ার রকহ্যাম্পটনে সম্প্রতি সই হয়েছে। স্মারকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন বিইউবিটি’র উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ এবং সিকিউইউ’র উপাচার্য প্রফেসর নিক ক্লম্প। বিইউবিটি’র ইন্টারন্যাশনাল একাডেমিক রিলেকশন্স এডভাইজরি কমিটি’র আহবায়ক এএফ এম সরওয়ার কামাল এতে সাক্ষ্য দেন।
সমঝোতা স্মারকের ফলে এই দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে একাডেমিক ও গবেষণা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মুক্ত হলো। এরই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে আগামী জুলাই মাসে বিইউবিটির পাঁচজন ফ্যাকাল্টি মেম্বার সিকিউইউ তে পিএইচডি প্রোগ্রামে অংশ নেবেন। এছাড়া সমঝোতা স্মারকের ফলে যৌথ গবেষণা প্রকল্প, কনফারেন্স, সেমিনার,কর্মশালা এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় দু’টি। —প্রেস বিজ্ঞপ্তি
