যশোরের অভয়নগর থানা ভবনের পার্শ্বেই আকিজ জুট মিলের প্রধান ফটকের সামনে থেকে যশোর-খুলনা মহাসড়কের পার্শ্বের লক্ষ টাকা মূল্যের একটি মেহগনি গাছ উধাও হয়ে গেছে। কে বা কারা গভীর রাতে ওই গাছটি কেটে নিয়ে গেছে এবং গাছের গোড়ালির উপর বালির স্তূপ দিয়ে আঁড়াল করার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে।
ইতিপূর্বে আকিজ জুটমিলের সামনে সড়ক ও জনপথের জায়গা দখল করে গ্যারেজ নির্মাণের সময় কয়েক লাখ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগে অভয়নগর থানায় মামলা রয়েছে। আকিজ জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা আসফাক হোসেন বলেন, রাতের আঁঁধারে কে বা কারা গাছটি কেটে নিয়ে গেছে তা আমরা কিভাবে বলবো। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ কাজী আব্দুস ছালেক বলেন, বিষয়টি আমি জানি না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
