মুন্সীগঞ্জে দুর্বৃত্তের হামলায় দারোগা আহত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৫
বুধবার রাতে গজারিয়া থানার এস আই বেলাল উদ্দিন (৩৫) দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম হয়েছে। চিকিত্করা জানান, তার শরীরের অন্তত ৭টি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া পাঠানবাড়ির কাছে বুধবার রাতে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে ঘটনার পর রাত ১১টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহূত মোটরবাইক ও গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, এস আই বেলাল উদ্দিন সম্প্রতি টেকনাফ থেকে রাজধানী ঢাকায় যাওয়ার পথে কয়েকটি মাদকের বড় চালান আটক করে। মাদক বিরোধী অভিযানে সে খুবই সফল। এই কারণে মাদক ব্যবসায়ীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বেলাল উদ্দিন জানান, কাজ শেষে একাই মোটরবাইকে করে থানায় ফেরার পথে হামলাকারীরা তার চোখে বেশ কয়েকটি টসলাইট মারে। বাইক থামাতে হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পরে নির্মমভাবে কুপিয়ে তাকে রাস্তায় ফেলে যায়।