সদরপুরে প্রতিপক্ষের হাতে একজন খুন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৫
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের জমির সীমানা নিয়ে বিরোধে বুধবার মনিরুদ্দিন শেখ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ নিহত মনিরুদ্দিনের লাশ মর্গে প্রেরণ করছে। নিহতর পুত্র আবুল বাসার বাদি হয়ে সরদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।