ব্রাহ্মণবাড়িয়ায় দখল হয়ে যাচ্ছে আরো একটি পুকুর

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৬
ব্রাহ্মণবাড়িয়া শহরের সবুজবাগ মসজিদ সংলগ্ন পুকুরটি এক শ্রেণির ভূমিদস্যু পরিবেশ আইন অমান্য করে ভরাট করছে। সবুজবাগ এলাকায় অন্য কোন পুকুর নেই। এই পুকুর দিয়ে হাজার হাজার মানুষ ওজু ও গোসল করছে। গৃহস্থালীর কাজেও এলাকার মানুষ পুকুরে পানি ব্যবহার করছে। মূলত জনস্বার্থেই ব্যক্তি মালিকানাধীন পুকুরটি ব্যবহূত হচ্ছে। কিন্তু মেড্ডার রহমত পাড়ার আমির হোসেন ও তার লোকজন পরিবেশ আইন অমান্য করে মূল ভিটির অংশ বাদ দিয়ে পুকুরের ২০/২৫ ফুট অভ্যন্তরে অনুপ্রবেশ করে অবৈধ ভাবে আর সিসি পিলার দ্বারা পাকা ইমারত নির্মাণ করছে। সবুজবাগে এ পুকুরটি ভরাট হয়ে গেলে প্রাকৃতিক পরিবেশ ও বিশেষ প্রয়োজনে পানির প্রয়োজন হলে পানি সরবরাহ ব্যাহত হবে। পুকুরটি ভরাট করে ফেলায় প্রাকৃতিক পরিবেশেও বিপর্যয় দেখা দেবে। জনস্বার্থে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে পুকুরের মালিকরা। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের নিকট স্মারকলিপি দেয়া হয়েছে।