সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৭
উল্লাপাড়ায় যৌতুকের বলি নববধু উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা ঃ গত বুধবার রাত ১২টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা গ্রামে স্বামী খোকন মিয়া যৌতুকের টাকা না পেয়ে নববধু রিনা খাতুন (১৯) কে পিটিয়ে হত্যা করে। মাত্র চার মাস আগে বড়পাঙ্গাসী মৃত মোয়াজ্জেম হোসেনের মেয়ে রিনা খাতুনের সাথে আব্দুর রশিদ মন্ডলের ছেলে খোকনের বিয়ে হয়। প্রতিবেশীরা জানায়- রিনার স্বামী খোকন যৌতুকের টাকার জন্য প্রায়ই তাকে মারপিট করত। উল্লাপাড়া পুলিশ নিহত বধু রিনার লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ঘাতক স্বামী খোকন মিয়া পলাতক রয়েছে। বাটাজোর উল্লাস সাহিত্য পরিষদের কমিটি গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ সাহিত্য হোক সমাজের দর্পণ এই অঙ্গিকার রেখে গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বাটাজোর মহাত্মা অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ে এলাকার সাহিত্য সাংসৃ্কতিক মনা ব্যক্তিদের নিয়ে উল্লাস সাহিত্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের হলরুমে বাটাজোর বন্দরের বিশিষ্ট মোঃ জামাল উদ্দিন তালুকদারের সভপতিত্বে এক সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জামাল তালুকদার সভাপতি, শেখ খলিলুর রহমান সাধারণ সম্পাদক, উত্পল চক্রবর্তী বাদল সাংগঠনিক সম্পাদক, তরুণ চক্রবর্তী সাহিত্য সম্পাদক, আরিফুল ইসলাম সুজন কোষাধ্যক্ষ, সরজ কুমার দাস দপ্তর সম্পাদক, মুরাদ তালুকদার ও আল-মামুনকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মধুখালীতে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ মধুখালী উপজেলার জাহাপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী শারমিন বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন বিয়ে বন্ধ করে দেয়। শারমিনের পিতা সেলিম মোল্যা স্বীকার করেন। এরকম আর হবে না। আমার মেয়ের পূর্ণাঙ্গ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিব না মর্মে অঙ্গিকার করেন। বিরামপুরে আশা’র স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ আশা-দিনাজপুর (বিরামপুর) জেলার বিরামপুর-০১ ব্রাঞ্চের আওতায় দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সচেতন করার লক্ষ্যে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করে। বুধবার বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লায় বিরামপুর-১ ব্রাঞ্চের ‘চন্দনা ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের মাঝে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়ার উপর আলোচনা সভা করেছে। নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ নাচোলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিজ, সার ও সেচ খরচের অর্থ প্রদান করা হয়েছে। ১৭ এপ্রিল নাচোল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ মু. জিয়াউর রহমান প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার প্যাকেজ তুলে দেন। দৌলতপুর সীমান্তে বিজিবির সেমিনার দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ দৌলতপুর সীমান্তে ৩২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধ কল্পে এক সেমিনারের আয়োজন করে। বুধবার দৌলতপুর সীমান্তের প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩২ বর্ডার গার্ড বাংলাদেশ প্রাগপুর কোম্পানীর আয়োজনে মাদক চোরাচালান প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন বিজিবি’র কুষ্টিয়া সেক্টরের উপ-অধিনায়ক মেজর তারেক মাহমুদ সরকার। বড়াইগ্রামে গম ক্রয় অভিযানের উদ্বোধন বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বড়াইগ্রাম উপজেলায় বুধবার গম ক্রয় অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসাবে এ অভিযানের উদ্বোধন করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ। সেনবাগে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সেনবাগ সংবাদদাতা \ জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নোয়াখালী-২ আসনের এমপি জয়নুল আবদিন ফারুকের নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রায়পুরায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন নরসিংদী প্রতিনিধি \ রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার চরসুবুদ্ধি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হাজী মোঃ নাসির উদ্দিনকে সভাপতি ও ডাঃ মোঃ ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়েছে। চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ ইলিয়াছ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুরা উন্নয়ন কমিটির আহবায়ক ও নরসিংদী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু। সম্মেলন উদ্বোধন করেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফজাল হোসাইন। বগুড়ার শাজাহানপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার বগুড়া প্রতিনিধি \ বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ ১টি পাইপগান ও দেশীয় ছোট-বড় ৫টি ধারালো অস্ত্রসহ কাজল (২৫) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে উপজেলার কচুয়াদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে । সৈয়দপুরের সংগলশীতে বারুনী মেলা অনুষ্ঠিত সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ বিপুল উত্সাহ-উদ্দীপনার মাধ্যমে সৈয়দপুর উপজেলা সদরের অদূরে সংগলশী ইউনিয়নের দীঘলডাঙ্গী গ্রামে খড়খড়িয়া নদীর তীরে দিনব্যাপী বারুনী মেলা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এটি নীলফামারী জেলার সবচেয়ে বৃহত্ গ্রামীণ মেলা। সহস্রাধিক বছর ধরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের খড়খড়িয়া্ নদীতে পুণ্যস্নানকে ঘিরে অষ্টমী তিথীতে এই মেলা বসে। পাঁচবিবিতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক জামসেদ আলম স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের চূড়ান্ত পর্বের খেলা বুধবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব ও সাংবাদিক জামসেদ আলমের কন্যা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা ইতি। নাগরপুরে মহাঅষ্টমী গঙ্গাস্নান ও মেলা সম্পন্ন নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নাগরপুর উপজেলার সহবতপুর কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট কমিটির উদ্যোগে নন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধলেশ্বরী নদীবক্ষে বৃহস্পতিবার হিন্দু সমপ্রদায়ের মহাষ্টমী গঙ্গাস্নান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোর থেকে হাজার হাজার হিন্দু নরনারী নন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে সমবেত হয়ে পুণ্যস্নান সম্পন্ন করে। সুন্দরগঞ্জে জাপার পরিচিতি সভা ও অফিস উদ্বোধন সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জাতীয় পার্টি (এ) নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বামনডাঙ্গা বাজারে জাতীয় পার্টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকার বাদশা। দেবীগঞ্জে যুব উন্নয়নের ১১ লাখ টাকার ঋণ বিতরণ দেবীগঞ্জ(পঞ্চগড়) সংবাদদাতা\ উত্তরবঙ্গের ৭টি জেলায় বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর দেবীগঞ্জে বৃহ্স্পতিবার উপজেলার শালডাঙ্গা ও সুন্দরদীঘি ইউনিয়নের ২টি কেন্দ্রে ৪৭ জন যুবক ও যুবতীর মাঝে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ঋণ বিতরণ করেছে। এ উপলক্ষে আলোচনা সভা ইউএনও মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাহালুতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাহালু(বগুড়া) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার সকালে কাহালু উপজেলা পরিষদ চত্বরে মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উফসী আউশ ধান চাষে সহায়তা করার লক্ষ্যে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। কাশিয়ানীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ বাংলাদেশ কৃষি অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা কৃষি অফিস চত্বরে দুস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে । আউশ ধান চাষকে বেগবান করার লক্ষ্যে উপজেলার ৫৫ জন্্ দুস্থ কৃষককে ৫ কেজি উফসী আউশ ধানের বীজ ও ৪০ কেজি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা ঝন্টু কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি সমপ্রসারণ অফিসার শরীফ এমদাদ হোসেন প্রমুখ। মধুখালীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ মধুখালী উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর উপজেলার ৫ জন নেরিকা চাষী ও ৩০ জন উফসী আউশ চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং ব্যাংক হিসাবের মাধ্যমে নগদ টাকা বিতরণ করেন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। দিনাজপুরে নতুন রাস্তার উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা তৃণমূল পর্যায়ে বিভিন্ন রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। শরণখোলায় ফ্রি দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ বাগেরহাট প্রতিনিধি \ দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলায় ‘সুন্দরবন দুঃস্থ মহিলা সংস্থা’ নামে বেসরকারি সংস্থা উপজেলায় বিভিন্ন প্রকার জনকল্যাণ ও সেবামূলক কর্মসূচি পালন করে আসছে। সংস্থাটি ৩নং রায়েন্দা ইউনিয়নে মহিলাদের দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের আয়োজন করেছে। গত ১ এপ্রিল এ প্রশিক্ষণ শুরু হয়েছে, শেষ হবে ৩০ মে। দুই মাসব্যাপী চলমান এ প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার সংস্থাটি বহন করবে। নিলুফার ইয়াসমীন ও জেনারেল সেক্রেটারী কামরুন্নাহার এলাকার দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেছেন। তাড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫ তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গত বুধবার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের সড়কঘাটা এলাকায় সিএনজি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে সোহেল মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার সাচাইল গ্রামের মৃত সাইদুর রহমান লাডুর পুত্র। দামুড়হুদায় বিজিবি’র প্রশিক্ষণ কর্মশালা দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার দর্শনা বিজিবি ক্যাম্পে সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে বিজিবির সার্বিক ব্যবস্থাপনার উন্নতি এবং শক্তি বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বর্ডারগার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ও অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজগার টগর। রাণীপুকুর স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর উপজেলায় রাণীপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৩ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ, ডা. আ.ই মো. গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম রাঙ্গা, সাজ্জাদ হোসেন সুজন ।