ম্যাত্তিয়া ডেস্ট্রোর জোড়া গোলে গত বুধবার স্বাগতিক ইন্টার মিলানকে ফিরতি লেগে ৩-২ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে এএস রোমা। প্রথম লেগে রোমা ২-১ গোলে ইন্টার মিলানকে পরাজিত করেছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট পেল রোমা। ফাইনালে রোমার প্রতিপক্ষ ল্যািসও।
আগামী ২৬ মে রোমে ল্যািসও-রোমার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ডেস্ট্রো গত জানুয়ারিতে অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া প্রথম লেগেও গোল পেয়েছিলেন। রোমা ২০০৮ সালে সর্বশেষ ইতালিয়ান কাপ জয় করেছিল। এবার আবারো সুযোগ এলো। ২০০৯ ও ২০১০ সালের চ্যাম্পিয়ন ছিল ইন্টার মিলান।
গত বছরে চ্যাম্পিয়ন হয়েছিল নাপোলি। ইতালিয়ান কাপে সবচেয়ে সফল দল রোমা ও জুভেন্তাস। দুটি দলই সমান নয়বার করে ইতালিয়ান কাপ জয় করেছে।
