ইতালীয় কোনো ক্লাবেই কন্তে?

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৪৩

সাবেক চেলসি ও জুভেন্তাস কোচ অ্যান্তোনিও কন্তে জানিয়েছেন আগামী মৌসুমে তার ইতালীয় কোনো দলে ফেরার সম্ভাবনা ৬০ শতাংশ। গেল বছরের জুলাই মাসে চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হবার পর গত এক বছর কোনো দলের দায়িত্বে ছিলেন না ৪৯ বছর বয়সী এই কোচ। সাম্প্রতিক সময়ে জুভেন্তাস, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, দুই মিলান ও রোমার কোচ হবার গুঞ্জন শোনা যাচ্ছে তার নামে। এবার কন্তে জানালেন ইতালীয় কোনো ক্লাবেই ফিরতে চান তিনি, তবে ক্লাবটিকে শিরোপাজয়ের জন্য উদগ্রীব হতে হবে। তিনি বলেন, ‘সম্ভাবনাটা ভালোই, দেশের বাইরেও কোচিং করার সম্ভাবনা আছে। আমার দেশে থাকার ৬০ শতাংশ সম্ভাবনা আছে, বাইরে যাওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ।’