মেহেরপুরে সবার জন্য খাদ্য প্রচারাভিযান প্রকল্প বিষয়ে আলোচনা সভা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লোকমোর্চা ও গভার্নেন্স কোয়ালিশন-এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার হাসেম আলি। বক্তব্য রাখেন লোকমোর্চার সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউপি সদস্য আরিফা খাতুন, প্রোগ্রাম ম্যানেজার মোরাদ হোসেন, সালিশ কর্মকর্তা ফরিদা খাতুন ও মউক সংগঠক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
