নাটোরের সিংড়া উপজেলার শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজ স্কুলের এক ছাত্রী ধর্ষণ করায় তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষ। বৃহস্পতিবার বেলা ২টায় শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করে। হযরত আলীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ৮নং শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারাণ সম্পাদক তৌহিদুল ইসলাম, শেরকোল, ইউনিয়ন যুবলীগ সভাপতি সানোয়ার হোসেন শুভ,সহ-সভাপতি শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, শ্রমিকলীগ শহিদুর রহমান,যুবলীগ নেতা হান্নান, আওয়মী লীগ নেতা গোলাম কিবরিয়া, শিক্ষক দিদারুল ইসলাম অনন্ত,৭ম শ্রেণির ছাত্রী মনির আক্তার মায়া ও ৮ম শ্রেণির ছাত্র জনি আহমেদ প্রমুখ।
