নাগেশ্বরীতে ঐতিহাসিক মাধাইখাল কালী মেলা আজ শুরু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:১৮
সমপ্রতি নাগেশ্বরীর ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে শত বছরের পুরোনো ঐতিহাসিক কালী মন্দির ভেঙ্গে গেলে এখনো নির্মাণকাজ অসম্পূর্ণ। এ অবস্থায় আজ শনিবার থেকে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী মাধাইখাল কালী মেলা। জানা গেছে, আগে অষ্টমী তিথিতে নুনখাওয়ায় মহাসমারোহে ব্রহ্মপুত্র স্নান অনুষ্ঠিত হত। দূরদেশ থেকে আসা পুণ্যার্থীরা সেখানে পুণ্যস্নান শেষে ফেরার পথে কালীগঞ্জ ইউনিয়নের মাধাইখাল বিলের তীরে সাধুর আস্তানায় এসে যাত্রাবিরতি করতো। তাদের মিলনে সেখানে মেলা বসে। সে ব্যবস্থা ধরে রাখতে ১৯১৩ সালে নন্দকুমার শীল নামের একজন মাধাইখাল কালী মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের নামে ৩৫ শতক জমি দান করেন রশরাজ সরকার, সন্তোষ কুমার সরকার ও নন্দকুমার শীল। কয়েক বছরে দেবীর মহিমা ছড়িয়ে পড়ে। ভক্তরা অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসে অর্ঘ্য নিবেদন করতেন।