উফশী আউশ, বোনা আউশ (নেরিকা) উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি প্যাকেজ ২০১৩ এর অধীনে মাধবপুরে ৩০৪০ জন কৃষকের মাঝে বীজ,সার ও ব্যাংকের মাধ্যমে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়নে এর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী, এনামুল হক মোস্তফা শহীদ এমপি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, আঃ ওয়াদুদ, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান, মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
