নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে খুন করেছে পাষণ্ড স্বামী ও তার পরিবার। উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কচুয়ারগো বাড়ির আবদুস ছোবহানের ছেলে শেখ ফরিদ (৩১) যৌতুক না পেয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার স্ত্রী পারভিন আক্তারকে (২৪) মারধর করলে ঘটনাস্থলেই পারভিন মারা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পারভিন রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চমদ আলী সারেং বাড়ির ক্বারী আক্তারুজ্জামানের মেয়ে। গত ৭ বছর আগে পারভিনের সাথে ফরিদের বিয়ে হয়। বিয়ের পর তাদের ২টি ছেলেসন্তান জন্মলাভ করে।
