কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে ডাকাতরা। বৃহস্পতিবার শেষ রাতে উপজেলার ঘাড়মোড়া হাদির খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। থানার এএসআই মহব্বতের নেতৃত্বে পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে আহত করে আশিক (২৫) নামে এক ডাকাতকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুসারে দু’টি রামদা ও দু’টি বড় ছোরাসহ নবী হোসেন (২৫) নামে অপর এক ডাকাতকে আটক করে।
