কুমিল্লা বার্ড-এর নির্বাচন সম্পন্ন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২০
কুমিল্লা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কর্মচারী ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বার্ড একাডেমী কর্মচারী ইউনিয়ন নির্বাচন উপ-কমিটির সভাপতি আবদুল মোতালেব মজুমদার রাতে এ ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে সাবেক সভাপতি মো. রুহুল আমিন মজুমদার ও সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান নির্বাচিত হন।