নন্দীগ্রামে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২১
বগুড়ার নন্দীগ্রামে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধারসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, গত ১৭ এপ্রিল বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামের শম্ভুনাথের ছেলে সুধীর চন্দ্র মোটর সাইকেলযোগে কদমকুড়ি হয়ে পোতা যাবার পথে রাস্তার মধ্যে ২ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে ছুরিকাঘাত করে। এ ঘটনায় আটককৃতরা হলো, ধনুট উপজেলার ফরিদপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে জামাল উদ্দিন (৫৬) ও বেরাবাড়ি গ্রামের জয়েন উদ্দিনের ছেলে লস্কর মিয়া (২৮) ও আবুল হোসেনকে পুলিশ গ্রেফতার করে।