উল্লাপাড়ায় ঘোল উত্সব

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২১
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেল স্টেশন চত্বরে ঐতিহ্যবাহী ঘোল উত্সব অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের প্রভাতী সংঘের উদ্যোগে প্রতিবছর বৈশাখ মাসে প্রথম শুক্রবারে ঘোল উত্সবের আয়োজন করা হয়। উত্সবের উদ্বোধন করেন ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ সরকার।