কলারোয়ার গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২১
উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের মো: আমির আলী গাজীর স্ত্রী হাফিজা খাতুনের (৩৮) লাশ তাদের রান্না ঘর থেকে গতকাল কলারোয়া থানা পুলিশ উদ্ধার করে। স্থানীয় আরিজুল ইসলাম জানান, হাফিজা খাতুন দীর্ঘদিন থেকে পেটের পিড়ায় ভূগছিলো। তবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পেছনে অন্য কোন কারণ আছে কি না তা জানা যায় নি।