বাজারে নতুন

জেনসুলিন ও জেনসুপেন ২ নিয়ে এলো বেক্সিমকো ফার্মা

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৫০

ইউরোপিয়ান ইনসুলিন ‘জেনসুলিন’ বাংলাদেশে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। এর মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি আবারও একটি মাইলফলক অর্জন করল। এছাড়াও প্রথমবারের মতো বাংলাদেশে অটোমেটেড এরগোনোমিক ইনসুলিন ইনজেকটিং ডিভাইস ‘জেনসুপেন ২’ নিয়ে এসেছে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। 

সম্প্রতি ঢাকায় দেশ বিদেশের বিশিষ্ট চিকিত্সাবিদদের উপস্থিতিতে বেক্সিমকো ওষুধ দুইটি আনুষ্ঠানিকভাবে বাজারে আনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের বোর্ড অব ট্রাস্টি প্রফেসর একে আজাদ খান। — প্রেস বিজ্ঞপ্তি