নড়াইলে কৃষককে জবাই করে হত্যা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২২
নড়াইলের পল্লীতে দুর্বৃত্তরা আবুল হোসেন নামে (৩৮) এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে জেলার কালিয়া উপজেলার কান্দুরী গ্রামে। নড়াগাতি থানা পুলিশ শুক্রবার সকালে বাড়ির পাশে নলীয়া নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে। আবুল হোসেন ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, আবুল হোসেন বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন।