হরিণাকুণ্ডু থেকে বোমা শটগান ও গুলি উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২৩
গতকাল শুক্রবার ভোরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর বাজার সংলগ্ন একটি খড়ির গাদার ভিতর থেকে ৭টি বোমা, ১টি বিদেশি শটগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। ঝিনাইদহ র্যাব ৬ ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন আশরাফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করে। তিনি আরো জানান, এলাকায় বড় ধরনের নাশকতার জন্য অস্ত্রধারী সন্ত্রাসীরা এসব বোমা, অস্ত্র ও গুলি খড়ির গাদার ভিতর লুকিয়ে রাখে।