নওগাঁয় গণিত উত্সব

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২৪
গণিত নিয়ে খেলা করি, বিশ্বটাকে জয় করি’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী স্কুলে গণিত উত্সব, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এ গণিত উত্সবে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান। স্কুলের প্রাক্তন ছাত্রদের আয়োজনে উত্সবে নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।