মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র টাকার শোকে জ্ঞান হারিয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। ঘটানাটি ঘটেছে গতকাল শুক্রবার। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে মাহাবুবুর রহমানের ছেলে স্থানীয় বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাজু গত বুধবার একটি মোবাইল ফোনে ম্যাসেজ পায়। ম্যাসেজে সে জানতে পারে এ নাম্বারে ৩৬ হাজার টাকা ফ্ল্যাক্সি দিলে সে এক লাখ ২০ হাজার টাকা বোনাস পাবে। মোটা টাকার লোভ সামলাতে না পেরে রাজু ওই নাম্বারটিতে কাউকে কিছু না বলে ৩৬ হাজার টাকা ফ্ল্যাক্সি দেয়। এর পরে কোনো টাকার ম্যাসেজ না আসায় দুশ্চিন্তা তার মাথায় ভর করে। গতকাল শুক্রবার দুশ্চিন্তায় সে জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
