গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজৈর উপজেলার মহেন্দ দী গ্রামের কালিবাড়ী কালী মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মন্দিরের পাশের বাড়ির প্রত্যক্ষদর্শী গৃহবধূ মাহমুদা ও তানজিলা জানান, ভোর রাতে মন্দিরে আগুন জ্বলতে দেখে চিত্কার দিলে এলাকাবাসী এগিয়ে আসে এবং আগুন নিভিয়ে ফেলে। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানায়, এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে একপক্ষ অন্যপক্ষকে ফাঁসাতেই ঘটনা ঘটিয়ে থাকতে পারে । বৃহস্পতিবার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
