বৈদ্যুতিক খুঁটিটি ঝুঁকিপূর্ণ

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৫৫

বরিশাল জেলার গৌরনদী উপজেলাধীন চন্দ্রহার ঘনবসতিপূর্ণ একটি গ্রাম। চন্দ্রহার বাজারের পল্লী বিদ্যুত্ একটি গাছের খুঁটি ভেঙে যে কোনো মুহূর্তে বিপদ ঘটার আশঙ্কা রয়েছে। খুঁটিতে তিনটি ভারী ট্রান্সমিটার থাকায় একদিকে হেলে পড়েছে। খুঁটির নিচেই চন্দ্রহার অন্বেষা পাঠাগার-ক্লাব ও একটি সমিতির অফিস ছাড়াও রাইস মিলসহ কয়েকটি দোকান রয়েছে। বৈশাখী ঝড়ে যে কোনো সময়েই খুঁটিটি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেতে দ্রুত খুঁটিটি সরিয়ে নতুন খুঁটি স্থাপনের দাবি সবার। ভয়াবহ বিপদ ঘটার আগেই খুঁটিটি সরানো উচিত। পরিশেষে, হেলে পড়া খুঁটিটি সরিয়ে নতুন খুঁটি স্থাপনের জন্য পল্লী বিদু্যুত্ সমিতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন, চন্দ্রহার, গৌরনদী, বরিশাল