জনগণের ফুটপাত থেকে এসব সরান

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৫৬

জনগণের জন্য এই ক’দিন আগে ঢাকার রূপনগর আবাসিক এলাকায় ফুটপাত বানানো হল আর তা সঙ্গে সঙ্গে দখল করে নিল সংলগ্ন দোকানিরা। এ চিত্র রূপনগর এলাকার—ফার্নিচার রেখে জনগণের পায়ে হেঁটে যাওয়ার ফুটপাত কিভাবে দখল করে নেওয়া হয়েছে। পরিশেষে বলব, ফুটপাত দখলমুক্ত রেখে জনগণের চলাচল সুগম করা হবে—এটাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা।

লিয়াকত হোসেন খোকন, ঢাকা