প্র শি ক্ষ ণ

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ১৮:৪৪
প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ বিআইবিএমটিতে প্রফেশনাল আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণে ভর্তি চলছে। কোর্সে ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ব্লগিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং প্রভৃতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে আউটসোর্সিং কাজের জন্য সহায়তা করা হবে। কর্মজীবীদের জন্য সান্ধ্যকালীন ক্লাসের সুবিধা রয়েছে। ফোন :০১৭৬৬৯২৪৭০০। জাভা প্রশিক্ষণ কোর্স ড্যাফোডিল গ্রুপের ম্যাসিভ এবং জবসবিডি’র যৌথ উদ্যোগে জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজের উপর দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ক্লাস শুরু হবে ২৫ এপ্রিল। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সনদপত্র প্রদান করা হবে। ফোন :৯১১৮৪৯৭, ০১৮১১৪৫৮৮৩৫। নতুন সিলেবাসে সিসিএনএ আগামী সেপ্টেম্বর মাস থেকে কেবল নতুন সিলেবাসেই সিসিএনএ পরীক্ষা দেওয়া যাবে। এ উদ্দেশ্যেই সিএসএলআইটি চালু করেছে নতুন সিলেবাসে সিসিএনএ কোর্স। এ ছাড়াও এখানে নেটওয়ার্কিং বিষয়ে এবং টেলিকম বিষয়ক নানা ধরনের প্রশিক্ষণ চালু রয়েছে। ফোন :০১৭১২৯০০৬৫৪, ০১৬৮৩৫০৪০৬৫।