বাংলা ভাষায় ‘ব্যবহার’ শব্দটি থাকা সত্ত্বেও অনেকেই ‘বিহেভ’ বা ‘ইউজ’ শব্দ ব্যবহার করছে! বাংলা ভাষায় ‘চাকরি’ শব্দটি থাকা সত্ত্বেও ব্যবহার করা হচ্ছে ‘জব’ শব্দ! বাংলা ভাষায় ‘কিন্তু’ শব্দটি থাকা সত্ত্বেও অনেকেই ‘বাট’ শব্দ ব্যবহার করছে! বাংলা ভাষায় ‘হীনম্মন্যতা’ শব্দটি থাকলেও অনেকেই ব্যবহার করছে ‘ইনফেরিয়রিটি কমপেক্স’ শব্দ! এমন আরো অনেক শব্দ! হায় রে আভিজাত্য! হায় রে গড্ডলিকা প্রবাহ!
মো. মাকসুদ উল্যাহ, চিকিত্সক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা
