সিংগাইরের তিনটি ক্লিনিকে সিলগালা

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৩
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা গত শুক্রবার এক অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে স্থানীয় কয়েকটি ক্লিনিককে জরিমানা করেন। আদালত কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার, রওশন আরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সিংগাইর এক্সরে এন্ড প্যাথলজিক্যাল সেন্টারকে সীলগালা করেন। এছাড়া আজিজ জেনারেল হাসপাতালকে ৮০ হাজার, হেলথ সিটি হাসপাতালকে ৭৫ হাজার ও সিংগাইর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। তবে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে অভিযোগ উঠে বাকিগুলোতে অভিযান না চালানোর ফলে। স্বাস্থ্য অধিদপ্তরের (প্রশাসন) অতিরিক্ত মহাপরিচালক ডাঃ সুভাস কুমার সাহা, ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ নাহারিন নাসরিন এ অভিযানে অংশ নেন।