গোয়ালন্দ থানায় যুবদল নেতাকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবদলের সহ-সভাপতি লাল্টু মন্ডলকে শুক্রবার দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ ছিনতাইকারী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। সারারাত নৌ ফাঁড়ির বারান্দার গ্রীলের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হয়। সে দৌলতদিয়া গফুর মোল্যার পাড়ার কাইমদ্দিন মন্ডলের ছেলে। গতকাল শনিবার নৌ ফাঁড়ির বারান্দার গ্রিলের সাথে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় তাকে দেখা যায়। আটক লাল্টু জানান, যুবদল করার কারণে মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার ন্যক্কারজনকভাবে গ্রিলের সাথে আটকে রাখা হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি আবু বক্কর ছিদ্দিক বলেন, আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি। দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ এস.আই হাবিব তরফদার বলেন, লাল্টুর বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।