নওগাঁর ধামইরহাটে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৫
নওগাঁর ধামইরহাট থানার পুলিশ গতকাল শনিবার উপজেলার ধঞ্জয়নগর এলাকায় থাকা বন বিভাগের একটি বাগান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। গতকাল দুপুর দেড়টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। ধামইরহাট থানার ওসি একরামুল হক জানান, সকাল ১০টার দিকে ধঞ্জয়নগর গ্রামের লোকজন লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহতের শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরের কয়েকটি স্থানে আগুনের ছ্যাঁকার দাগ পাওয়া গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।