নওগাঁর রানীনগরে গতকাল শনিবার উকুন মারার ওষুধ খেয়ে ১ বছর ৩ মাস বয়সের শিশু কন্যা বৈশাখীর মৃত্যু হয়েছে। সে রানীনগর উপজেলার ভান্ডারা গ্রামের শ্রী বুধা পালের মেয়ে।
বৈশাখীর মা জয়ন্ত্রী জানান, বড় মেয়ে শিউলী মাথায় উকুন মারার ওষুধ দিয়ে বাকি ওষুধ বাটিতে রেখে শয়নঘরের খাটের নীচে রেখে স্কুলে চলে যায়। শিশু কন্যা বৈশাখী ঘরের বারান্দায় খেলা করছিল। হঠাত্ ঘরের ভেতরে ঢুকে খাটের নীচে গিয়ে বাটিতে রাখা উকুন মারার ওষধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় ডাক্তারকে দেখালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তাকে রানীনগর হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাবার সময় শনিবার সকালে পথিমধ্যে সে মারা যায়।
