বাগেরহাট সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: সফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ড. মো: আব্দুর রহিম খানের সভাপতিত্বে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সমিতির সদস্যরা। বাগেরহাট সমিতির ঢাকার অস্থায়ী কার্যালয়ে গতকাল শনিবার এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, এডভোকেট শেখ আতিয়ার রহমান, ড. সালাম খান, ট্যাক্স কমিশনের মনজু-মান-আরা বেগম, ড. আসাদুজ্জামান, মো: নজরুল ইসলাম, শেখ তরিকুল ইসলাম লায়ন, মো: সাখাওয়াত হোসেন সাগর, মো: আসাদুজ্জামান সাইফুল ইসলাম, কামরুল প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
