সরকারিভাবে নাগরিক সেবা বৃদ্ধি ও অধিকার সুরক্ষায় রাষ্ট্র ও জনগণের ভূমিকা শীর্ষক দ্বিতীয় জাতীয় কনভেনশনের প্রচারাভিযানের অংশ হিসাবে নওগাঁ প্রেসক্লাবে শনিবার জেলা সিভিল সোসাইটি ফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও অক্সফামের সহায়তায় নওগাঁ জেলায় বিএসডিও কর্তৃক বাস্তবায়নাধীন স্টেনদিনিং নন-স্টেট এ্যাকটর প্রকল্পের অংশ হিসাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা সিভিল সোসাইটি ফোরামের আহবায়ক এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন। উপস্থিত ছিলেন ফোরামের সমন্বয়ক এ্যাড. জাকারিয়া হোসেন, সদস্য ও সাবেক শিক্ষা অফিসার আকতার ফরিদা খানম, বিএসডিও’র নির্বাহী পরিচালক আব্দুর রউফ, প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, ইউনিট উন্নয়ন কমিটির সদস্য আছিয়া বেগম প্রমুখ। সম্মেলনে অতি দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য মানসম্মত শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান বিষয়ে ১০ দফা দাবি উপস্থাপন করা হয়।
