উপজেলার নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোঃ শাহজাহান মিয়াকে সভাপতি এবং মোঃ লিয়াকত হোসেন সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা। নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ইনসাব আলী ওসমানী।
