দেশীয় ডেইরি শিল্পকে রক্ষার স্বার্থে ২০১৯-২০ অর্থবছরে বাজেটে বিদেশি গুঁড়াদুধ আমদানিতে কর বৃদ্ধি ও নিম্নমানের গুঁড়াদুধ আমদানি নিষিদ্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন।
সোমবার প্রেসক্লাব প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মো. লতিফুর রহমান মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, সহ-সভাপতি ইবনে ফেরদৌসসহ অন্যরা।
