প্রকৃত বাজার মূল্যের চেয়ে কমে কেজি প্রতি ২০ টাকায় রমজান উপলক্ষে চাল বিক্রি করছে চট্টগ্রাম চেম্বার। আর চিনি বিক্রি করছে প্রতি কেজি মাত্র ৪০ টাকায়। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের ট্রেড বডি চট্টগ্রাম চেম্বার ভর্তুকি মূল্যে বিক্রি শুরু করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদের চেম্বার হাউসের সামনে ভর্তুকি মূল্যে ভোগ্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক সৈয়দ ছগীর আহমদ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, আলমগীর চৌধুরী, অঞ্জন শেখর দাশ প্রমুখ। একজন ক্রেতা লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২ কেজি চিনি কিনতে পারবেন।
