অষ্টম বাংলাদেশ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ সদস্যবিশিষ্ট দাবাড়ু দল গতকাল রবিবার বনানীতে নৌ সদর দফতরে নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল এম ফরিদ হাবিব-এর সাথে সৌজন্য সাক্ষাত্ করেছেন। প্রথমবারের মতো বাংলাদেশ গেমসের দাবা ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। দলে রয়েছে তিনজন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, রিফাত বিন সাত্তার, এনামুল হোসেন রাজিব ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান সুমন এবং দুইজন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও শামীমা শারমিন সিম্মি। —খবর বিজ্ঞপ্তির
