উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ ও ছাত্রদল নেতা রাসেল আহমেদের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল রবিবার ভালুকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। ভালুকা ডিগ্রী কলেজ এলাকা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাদিসুর রহমান হাদিস, এমদাদুল হক ও মামুনুর রশিদ প্রমুখ।
