গোপালগঞ্জে স্পেশাল এম্পেরর তরমুজের বাম্পার ফলন

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫০
গোপালগঞ্জে পারটেক্স এ্যাগ্রো লিমিটেডের স্পেশাল এম্পেরর জাতের তরমুজের বাম্পার ফলন হয়েছে। এ জাতের তরমুজ আবাদ করে কৃষক অধিক লাভবান হয়েছেন। প্রতিটি তরমুজের ওজন হয়েছে ১২ থেকে ২০ কেজি। একটি গাছে ৪টি করে তরমুজ ধরেছে। খেতে রসালো, অতি মিষ্ট ও সুস্বাদু এ জাতের তরমুজ প্রচুর বিক্রি হচ্ছে। তরমুজ বিক্রি করে কৃষক কাঁচা পয়সা ঘরে তুলছেন। লাভজনক এ জাতের তরমুজ চাষ গোপালগঞ্জে আগামীতে সমপ্রসারিত হবে বলে কৃষকরা জানিয়েছেন। পারটেক্স এ্যাগ্রো লিমিটেডের সিনিয়র অফিসার মোঃ রাকিবুজ্জামান রনি জানান, শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার তারগ্রামের দুলাল শেখের তরমুজ প্রদর্শনী প¬টে পারটেক্স এ্যাগ্রো লিমিটেড আয়োজিত মাঠ দিবস থেকে কৃষকরা এসব তথ্য জানিয়েছেন। পারটেক্স এ্যাগ্রো লিঃ কোম্পানীর ন্যাশনাল সেলস ম্যানেজার এ.টি.এম. মনজুরুল হাসান বলেন, চায়নার টেক্সপার্ক সীড কোম্পানীর স্পেশাল এম্পেরর বাংলাদেশের পারটেক্স এ্যাগ্রো লিমিটেড বাজারজাত করছে। আমরা এ বীজ ট্রায়েল করে সফল হয়েছি। তারপর সারাদেশে এ জাতের তরমুজ বীজ কৃষক পর্যায়ে বিক্রি করা হয়। এ বীজ চাষ করে কৃষক ব্যাপক সাফল্য পেয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেয়াজ্জেম হোসেন বলেন, স্পেশাল এম্পেরর জাতের তরমুজ কৃষকে