দুর্গাপুরে হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে নারী সমাবেশ

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫১
হেফাজত ইসলামের ১৩ দফার প্রতিবাদে নারীর অধিকার রক্ষার্থে দুর্গাপুরে প্রগতিশীল নারী সমাজের আয়োজনে স্থানীয় শহীদ সন্তোষ পার্কে রবিবার কয়েক হাজার নারীর উপস্থিতিতে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা ইয়াসমিন নীলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী নেত্রী রেখা সাহা, জেলা নারী নেত্রী কোহিনূর বেগম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা রেহেনা সিদ্দীকী, স্থানীয় নেত্রী রাখী দ্রং,বকুল সরকার, তাসলিমা বেগম, হেনা বেগম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ ও সোহরাব হোসেন।