বিএনপির মিছিলে হামলা, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু আহত হওয়ার প্রতিবাদে আজ সোমবার সিরাজগঞ্জে অর্ধদিবস হরতাল আহবান করেছে জেলা বিএনপি। শনিবার রাতে জেলা বিএনপির জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।