চাটমোহরে বিদ্যুত্স্পৃষ্টে অটোবাইক-চালকের মৃত্যু

আপডেট : ০৭ মে ২০১৯, ২২:১৩

চাটমোহরে সোমবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে এক অটোবোরাক চালকের মৃত্যু হয়েছে। তিনি হলেন উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পুকুরপাড়া গ্রামের আবু সামার ছেলে লালু সরদার (৩২)। নিহতের স্বজনরা জানান, অটোবোরাক চালক লালু সরদার তার অটোবোরাকটি চার্জে দিলে ত্রুটির কারণে পুরো বোরাকটি বিদ্যুতায়িত হয়ে যায়। লালু বোরাকের চার্জার খুলতে গেলে বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।