ভাণ্ডারিয়ায় তাফসীরুল কুরআন মাহফিল শুরু হবে আজ

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫৪
ভাণ্ডারিয়া বন্দরে আজ সোমবার থেকে আগামী ৩০শে এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ৯ দিন ব্যাপী ৫৯তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহিফল শুরু হবে। ইসলামী সমাজ কল্যান কমপ্লেক্স এর উদ্যোগে ভাণ্ডারিয়া তাফসীর ময়দানে তাফসীরুল কুরআন মাহিফলে দেশের খ্যাতিমান মুফাসিসরীনে কেরামগণ পবিত্র কুরআনুল কারীমের ৩০তম পারা ও সূরা আল ফযর হতে সূরা এখলাস পর্যন্ত তাফসীর ধারাবহিক ভাবে পেশ করবেন। এতে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওঃ আব্দুর রহমান। আখেরী মোনাজাত করবেন হযরত মাওঃ মুফতি ইয়াকুব আলী কাসেমী।