নাগরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫৬
বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলটি বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আহম্মদ আলী রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ ফনির হোসেন ভুঁইয়া, আবুল কালাম আজাদ, মোশাররফ হোসেন মুছা, রফিকুল ইসলাম প্রমুখ।