চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০৭ মে ২০১৯, ২২:১৫

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে ফটিক (৩১)। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার শিবিরের হাট থেকে বাখের আলীমুখী আলিমগর গ্রামে অভিযান চালায়। এ সময় দুই কেজি ১শ গ্রাম হেরোইনসহ ফটিককে গ্রেফতার করা হয়। পরদিন র্যাবের এসআই (নিরস্ত্র) মোস্তাকিন হোসেন বাদি হয়ে সদর মডেল থানায় ফটিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।