ডেল কোরআই৭ ল্যাপটপ

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২০:০০
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে ডেল’র এক্সপিএস ১৪ মডেলের হাই-কনফিগারেশন কোরআই৭ ল্যাপটপ। এতে রয়েছে ৩য় প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৩ র্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ, ১৪” ডিসপ্লে, ১ জিবি এনভিডিয়া গ্রাফিক্স, স্কালক্যান্ডি স্পিকার, এএচডি ওয়েবক্যাম প্রভৃতি। এর বডি অ্যালুমিনিয়াম ও ফাইবার কার্বন দিয়ে তৈরি। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১,৮০,০০০ টাকা। ফোন :০১৭৩০৩১৭৭২৫।