সিটিআইএ ইমার্জিং টেকনোলজি (ই-টেক) অ্যাওয়ার্ড ২০১৩ প্রতিযোগিতায় এবার শুরু হয়েছে অনলাইন ভোটিং। চলতি এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত বিভিন্ন দেশের বিচারকদের প্যানেলের রায়ে ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গেছে এ বছরের ই-টেক বিজয়ীদের তালিকা। এর বাইরে অন্যান্যবারের মতো এবারেও অনলাইন ভোটে নির্বাচন করা হবে ‘অনলাইন পিক’ উইনার। স্যামসাং, এলজি, সিসকো, বেলকিনের মতো বিশ্বব্যাপী পরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ডের ওয়্যারলেস ও মোবাইল প্রযুক্তির পণ্য ও সেবাকে ভোট দিয়ে নির্বাচিত করা যাবে ‘অনলাইন পিক’-এর জন্য। আগামী ২০ মে পর্যন্ত অনলাইনে এই ভোট প্রদান করা যাবে। ভোট প্রদান শেষে ২১-২৩ মে অনুষ্ঠিতব্য সিটিআইএ ২০১৩-এর দ্বিতীয় দিন ২২মে তারিখে পুরস্কার প্রদান করা হবে। অনলাইনে ভোট প্রদান করার ঠিকানা ctiait.ctia.org/etech/2013/public/index.cfm। উল্লেখ্য, সিটিআইএ ইমার্জিং টেকনোলজি অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে একমাত্র বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর তথ্যপ্রযুক্তি পাতার বিভাগীয় সম্পাদক মোজাহেদুল ইসলাম।
