ফুজিত্সু’র অদল-বদল অফার

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২০:০১
পুরোনো নেটবুক নিয়ে যারা বিরক্ত এবং নতুন নোটবুক কিনতে গিয়ে চিন্তিত, তাদের জন্য অদল-বদল অফার নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। নতুন এই প্যাকেজে পুরোনো সচল যেকোনো ব্র্যান্ডের নেটবুক জমা দিয়ে তার সাথে ২৫,৯৯৯ টাকা দিলেই পাওয়া যাবে জাপানি অরিজিন ফুজিত্সু’র দ্বিতীয় প্রজন্মের পেন্টিয়াম ডুয়াল কোর নোটবুক। সীমিত সময়ের এই অফার কম্পিউটার সোর্সের যেকোনো আউটলেট ও ডিলার হাউজ থেকে গ্রহণ করা যাবে। উল্লেখ্য, ফুজিত্সু’র এই নোটবুকে রয়েছে ১৪” ডিসপ্লে, ২ জিবি ডিডিআর৩ র্যাম, ইন্টেল এইচডি ৩০০০ গ্রাফিক্স, হাইপার থ্রেড প্রযুক্তির ২.৩ গিগাহর্জ গতির প্রসেসর। ফোন :০১৭১২৭৫১১৯০।