বিশ্বের সবাই যেমন সব খেলার ভক্ত নন তেমনি সব খেলার প্রতি সব মানুষের আগ্রহও সমান নয়। আর এ কারণেই আন্তর্জাতিক মানের প্রায় প্রতিটি খেলারই রয়েছে স্বতন্ত্র দর্শক উপস্থিতির রেকর্ড। এ বাস্তবতায় গেল ২০১০ সালের ১১ ডিসেম্বর ছিল আইস হকির জন্য একটি রেকর্ড গড়ার দিন। এদিন আমেরিকার মিশিগান স্টেডিয়ামে ইউনিভার্সিটি অব মিশিগান এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটির মধ্যকার খেলাটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রেকর্ড সংখ্যক এক লক্ষ নয় হাজার নয়শত একজন দর্শক। উল্লেখ্য আইস হকির কোনো একটি খেলা দেখতে এত বেশি সংখ্যক দর্শক উপস্থিতির পাশাপাশি আউটডোরে আইস হকি আয়োজনেও রেকর্ড গড়েছে ইউনিভার্সিটি অব মিশিগান এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটির মধ্যকার এই খেলাটি।
